ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি নানা কারণে বছরজুড়ে আলোচিত-সমালোচিত হলেও তার মানবিক কর্মকাণ্ডের অংশগ্রহনের খবরও মাঝে মধ্যে পাওয়া যায়।
ঢালিউডের অস্বচ্ছল চলচ্চিত্র কর্মীদের জন্য ২০১৬ সাল থেকে তিনি বিএফডিসিতে প্রতি বছর কুরবানী দিয়ে আসছেন। যদিও গত কয়েকটা ঈদে সেটির ছন্দপতন ঘটেছে। তিনি বিএফডিসিতে আর সরাসরি কুরবানী দিচ্ছেন না।
কিন্তু অনেক বছর পর আগামী ঈদে তিনি গ্রামের বাড়িতে কুরবানী দিতে যাচ্ছেন। সম্প্রতি খবরটি নিজেই শেয়ার করেছেন এই চিত্রনায়িকা।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ আমার নানার চাওয়া, আমি যেন গ্রামে গিয়ে ঈদ করি। নানা সেই চাওয়া পুরণ করছি। আগামী ঈদে গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করব এবং কুরবানী দিব।’