শ্যামল মাওলা ও নাফিজা তুষি, দুজনই এখন বাংলাদেশের সিনেমার পরিক্ষীত অভিনয়শিল্পী। এই দুই শিল্পী এবার একটি সিনেমায় অভিনয়ের জুটি বাঁধছেন।
সিনেমাটির নাম ‘সুরাইয়া’। সরকারী অনুদানে নির্মিত সিনেমাটি পরিচালনা করছেন রবিউল আলম রবি। সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে।
র্যাদারহুড ইনিশিয়েটিভস লিমিটেডের ব্যানারে নির্মাণাধীন সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছে জার্মানির প্রযোজনা প্রতিষ্ঠান নিকো ফিল্ম প্রোডাকশনস।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মে মাসজুড়ে ঢাকার বিভিন্ন স্থানে শুটিং করে শেষ হবে দৃশ্য ধারণের কাজ। আরও জানান, শহুরে জীবনের রুক্ষ বাস্তবতা ও মানবিক গল্পের মিশেলে তৈরি রোমান্টিক ঘরানার ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এই সিনেমার মাধ্যমে অভিনয় জুটি হিসেবে শ্যামল মাওলা ও নাফিজা তুষি দর্শকের মন কতটুকু রাঙাতে পারবে, তা সময় বলে দেবে।