‘গায়িকা, নায়িকা, অভিনেত্রী, মডেল এসব তারকাদের শোপিস না বানিয়ে ত্যাগী, যোগ্য, রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই অভিনন্দন।’ নিজ দলকে ‘লাল সালাম’ জানিয়ে ২০ এপ্রিল ফেসবুকে ন্যান্সি লিখেছেন এইসব কথা।
এবার আলোচনায় থেকেও যেসব তারকা মনোনয়ন পাননি তারা হলেন কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, মেঘনা আলম ও রুকাইয়া জাহান চমক।
তারকা প্রার্থীদেও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না দিয়ে ত্যাগী ও যোগ্য, রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মনোনয়ন দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সী।
তিনি নিজেও একজন সক্রিয় বিএনপি সমর্থক হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। এদিকে ন্যান্সীর এমন মন্তব্যে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের আলোচনাই চলমান আছে।