বর্তমানে টিভি কিংবা ইউটিউবের জন্য যেসব নাটক নির্মাণ করা হয়, তার মধ্যে কয়েকজন অভিনয়শিল্পীকেই বেশী দেখা যায়। তাদের মধ্যে অন্যতম একজন অভিনেত্রী কেয়া পায়েল। এখন তার অভিনীত বেশীরভাগ নাটকই পাচ্ছে দর্শকপ্রিয়তা।
৬ বছর আগে অভিনয় শুরু করলেও বর্তমানে তিনি চার শতাধিকেরও বেশী নাটকে অভিনয় করেছেন। জানা গেছে, অভিনয় ক্যারিয়ারের প্রথম নাটকে অভিনয় করার পরই তার প্রচÐ মন খারাপ হয়েছিল। বাসায় ফিরে তিনি অভিনয় না করার সিদ্ধান্তও নিয়েছিলেন। তিনি উপলদ্ধি করেন, অভিনয় তার জন্য নয়।
জানা গেছে, কেয়া পায়েলের প্রথম অভিনীত নাটকের নাম ছিল ‘ একটাই তুমি আমার’। সহশিল্পী ছিলেন আফরান নিশো।
তবে ভাগ্যের পরিক্রমায় পরবর্তীতে তিনি আবারও অভিনয় শুরু করেন। গত ৬ বছরে কেয়া পায়েল অভিনীত চারশো নাটকের মধ্যে প্রায় ১০০টির বেশি নাটক পেয়েছে ১ কোটি ভিউ। শুধু তাই নয়, মিডিয়াপাড়ায় কথিত আছে, এখন নাটকের অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া অভিনেত্রীদের একজন কেয়া পায়েল।
শোনা যায়, কেয়া পায়েলের জন্য নাটকের নির্মাতাদের বাজেট গুণতে হয় প্রায় দেড় লাখ টাকা।
এ প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘ শুরু থেকেই আমি বিশ্বাস করেছি, আমি যদি ভালো কাজ করে অভিনয়ে মনোযোগ দেই, একদিন টাকা আমার পেছনে ছুটবে। আর টাকার পেছনে ছুটলে অচিরেই হারিয়ে যাব। ’