এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আনন্দ উদযাপন এবং ছাত্রীদের কঠোর পরিশ্রম ও সাফল্যকে স্বীকৃতি দিতে রাজধানীর ১০ হাজারের বেশি শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফ্ল্যাগশিপ ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা। মেঘনা গ্রুপের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে এই উদযাপন আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তরা গার্লস হাই স্কুল, ওয়াইডব্লিউসিএ হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলসহ আরও কয়েকটি প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয় ও কলেজ।
উদযাপনের অংশ হিসেবে কৃতী ছাত্রীদের জন্য ফ্রেশ অনন্যার পণ্য উপহার দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপন করা হয় বিশেষভাবে তৈরি ফ্রেশ অনন্যা ফটো বুথ। শিক্ষার্থীরা সেখানে বন্ধুদের সঙ্গে ছবি তুলে নিজেদের সাফল্যের আনন্দ ভাগ করে নেয়। যারা ফটো বুথে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে, তাদেরও উপহার হিসেবে দেওয়া হয়েছে ফ্রেশ অনন্যার একটি পূর্ণ প্যাক।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই উদ্যোগের মাধ্যমে ফ্রেশ অনন্যা শুধু একটি পরীক্ষার ফলাফল উদযাপন করতে চায়নি, বরং এই সাফল্যের পেছনে থাকা মেয়েদের পরিশ্রম, আত্মবিশ্বাস, স্বপ্ন ও ভবিষ্যতের আকাঙ্ক্ষাকেও উদযাপন করতে চেয়েছে ব্র্যান্ডটি। জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার সময় প্রতিটি মেয়ের নিজের অর্জন নিয়ে গর্বিত হওয়া এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ থাকা উচিত বলে মনে করে ফ্রেশ অনন্যা।
ফ্রেশ অনন্যার এই উদ্যোগের মূল বার্তা হলো, একটি ভালো ফলাফল শুধু একটি অর্জন নয়, এটি নতুন স্বপ্ন দেখার এবং সামনে এগিয়ে যাওয়ার শুরু।