চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ‘জয় বাংলা’ লেখা বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্র এলাকায় বস্তুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রথমে বোমাসদৃশ বস্তুটি স্থানীয়দের নজরে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম নাগরিক প্রতিদিনকে বলেন, সকাল ১০টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যাচ্ছে না।