উৎসবমুখর পরিবেশে যমুনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর কাফরুলে রূপসী প্রো অ্যাকটিভ ভিলেজ কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৬-২৭ সালের জন্য ৯ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এতে মো. খাইরুল ইসলামকে আহ্বায়ক এবং মোহাম্মদ ইউসুফকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
সমিতি সূত্রে জানা যায়, সমবায় অধিদপ্তরের তদন্ত ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পূর্বের কমিটির অনিয়ম ও দুর্নীতি রোধ এবং সমিতির কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে এ বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়।
সভায় সমিতির দুই-তৃতীয়াংশের বেশি সদস্য উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে নতুন অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।
নতুন কমিটি সমিতির কার্যক্রম আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার পাশাপাশি সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।