যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসানে ইরান এমন কোনো চুক্তি মেনে নেবে না, যেখানে ইরানি জনগণের অধিকার নিশ্চিত হওয়ার বিষয়ে শতভাগ নিশ্চয়তা নেই।
ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ রোববার (৩১ মে) সকালে সংসদীয় অধিবেশনে এই মন্তব্য করেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে আল জাজিরা।
গালিবাফ বলেন, ‘শত্রুর কথা বা প্রতিশ্রুতির ওপর আমাদের বিন্দুমাত্র আস্থা নেই। আমাদের একমাত্র শর্ত হলো, নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার আগে আমরা কাজের দৃশ্যমান ফল দেখতে চাই।’