যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরে বিভেদ সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলেছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার দাবি, নিজেদের ‘সামরিক পরাজয়’ ঢাকতেই এই দুই দেশ এমন অপচেষ্টা চালাচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বৃহস্পতিবার (২৮ মে) প্রকাশিত এক লিখিত বিবৃতিতে খামেনি এমনটা দাবি করেন।
আল জাজিরা জানিয়েছে, বিবৃতিতে বলা হয়, ‘আমাদের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ, অর্থনৈতিক চাপ এবং অপপ্রচারের পর শত্রু এখন নীলনকশায় মেতেছে। তারা নিজেদের সামরিক পরাজয়ের গ্লানি ঢাকতে এবং এ জাতিকে নতজানু করতে আমাদের মধ্যে বিভেদ ও ভাঙন তৈরি করতে চাইছে।’
বিবৃতিতে এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে দেশবাসীকে ‘জাতীয় ঐক্য ও সংহতি’ বজায় রাখার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা।