জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ২০২৬ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাতার। দেশটির সরকারি বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাসের প্রথম দিন হবে ১৮ মে। সেই হিসেবে আগামী ২৭ মে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
কাতার ক্যালেন্ডার হাউসের নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল-আনসারি বলেন, জিলহজ মাসের চাঁদ দেখার দিন শনিবার সন্ধ্যায় দোহার স্থানীয় সময় রাত ১১টা ২ মিনিটে (সংযুক্ত আরব আমিরাতের সময় রোববার রাত ১২টা ২ মিনিটে) নতুন চাঁদের দেখা মিলবে।
তবে তিনি জানান, শনিবার সূর্যাস্তের সময় চাঁদের দেখা না পাওয়ায় কাতারসহ অন্যান্য আরব ও ইসলামি দেশের আকাশে ওই দিন নতুন চাঁদ দেখা সম্ভব হবে না।
তিনি আরও বলেন, চাঁদ জন্ম নেওয়ার আগেই সূর্যাস্ত হয়ে যাওয়ায় শনিবার সন্ধ্যায় কাতার এবং অন্যান্য আরব ও মুসলিম দেশগুলোতে জিলহজের চাঁদ দেখা অসম্ভব হবে।
এর ফলে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।
সূত্র: খালিজ টাইমস