রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাংবাদিকদের বলেছেন, ইরান বিশ্বের সবচেয়ে বড় সুপারপাওয়ার বা পরাশক্তির (যুক্তরাষ্ট্র) বিরুদ্ধে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, ‘ওয়াশিংটন এখনও তাদের একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি। এ কারণেই তারা আলোচনার অনুরোধ জানিয়েছে এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
তবে ওয়াশিংটনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ক্রেমলিনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ইরানের এই শীর্ষ কূটনীতিক বলেন, ‘এই যুদ্ধ ইরানের কাছে প্রমাণ করেছে, রাশিয়ার মতো অনেক ভালো বন্ধু ও মিত্র রয়েছে।’
এর আগে, সোমবার (২৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া পৌঁছান। পরে তিনি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন।