ইরানের আইআরজিসি ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যতদিন নৌ অবরোধ বহাল থাকবে ততদিন পাকিস্তানে কোনো আলোচক দল পাঠাবে না ইরান।
তাসনিম নিউজের খবরে বলা হয়, প্রথম দফা আলোচনা শেষ হওয়ার পর বর্তমানে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে আলোচনা চলছে। তবে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে, ততক্ষণ কোনো আলোচনা হবে না।
খবরে আরও বলা হয়, অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানের নেই।
এদিকে রোববার (১৯ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনার জন্য তার প্রতিনিধিরা সোমবার ইসলামাবাদে পৌঁছাবেন। তবে এখন পর্যন্ত এই বৈঠকে যোগ দেওয়া নিয়ে নিশ্চিত কোন তথ্য জানায়নি ইরান।