যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চলাকালে ইরান আগের চেয়ে আরও দ্রুত গতিতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারগুলো আধুনিকায়ন ও পুনরায় সজ্জিত করছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি নুর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।
আল জাজিরা জানিয়েছে, সাক্ষাৎকারটি প্রচারের সময় মুসাভির একটি সম্পাদিত ভিডিও প্রকাশ করা হয়, যেখানে তাকে একটি গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করতে দেখা গেছে।
মুসাভি বলেন, ‘ইরানের মতো করে শত্রুরা এই যুদ্ধবিরতির সময়ে তাদের গোলাবারুদের মজুত পুনর্গঠন করতে সক্ষম হয়নি। যুদ্ধবিরতির সময়ে আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চার প্যাডগুলো আধুনিকায়ন ও পুনরায় সজ্জিত করার গতি যুদ্ধ শুরুর আগের চেয়ে অনেক বেশি। আমরা জানি, শত্রু নিজেদের জন্য এমন পরিস্থিতি তৈরি করতে অক্ষম। তারা বিশ্বের অন্য প্রান্ত থেকে অল্প অল্প করে গোলাবারুদ নিয়ে আসতে বাধ্য হচ্ছে।’
‘যুদ্ধের এই পর্যায়ে পরাজিত হয়েছে শক্রপক্ষ। তারা হরমুজ প্রণালি, লেবানন এবং এই পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে,’ যোগ করেন বিপ্লবী গার্ডের কমান্ডার।