ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের পাল্টা ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন ‘পূর্বের অবস্থায়’ ফিরে গেছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসির যৌথ সামরিক কমান্ড শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র তথাকথিত অবরোধের নামে মূলত জলদস্যুতা ও সামুদ্রিক সম্পদ লুট অব্যাহত রেখেছে। এ প্রেক্ষাপটে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরে গেছে এবং এই কৌশলগত জলপথটি এখন সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে।’
আইআরজিসির যৌথ সামরিক কমান্ড বলেছে, ‘যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানগামী ও ইরান থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলোর অবাধ যাতায়াতের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে না দিচ্ছে, ততক্ষণ হরমুজ প্রণালির পরিস্থিতি এমন কঠোর নিয়ন্ত্রণেই থাকবে।’
তথ্যসূত্র: আল জাজিরা