ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গত সপ্তাহে নিহত আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন।
মঙ্গলবার (২৪ মার্চ) এই নিয়োগের তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এপি।
জোলঘাদর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার ছিলেন। নতুন এই দায়িত্ব পাওয়ার আগে তিনি ইরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
তেহরানে গত ১৭ মার্চ ইসরায়েলের বিমান হামলায় আলী লারিজানি নিহত হন। তার মৃত্যুতে শূন্য হওয়া এই গুরুত্বপূর্ণ পদে জোলঘাদরের নিয়োগকে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।