ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ৪ হাজার ৮২৯ জন ইসরায়েলি আহত হয়েছেন।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আহতদের মধ্যে ১১১ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।
গত ২৮ ফেব্রুয়ারি রাজধানী তেহরানসহ ইরানের বেশ কয়েকটি শহরে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যৌথ এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষস্থানীয় কয়েকজন সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হন।
এর জবাবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনা এবং ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা শুরু করে ইরান।
পরবর্তী সময়ে উভয় পক্ষই হামলার পরিধি ও তীব্রতা আরও বাড়িয়ে দেয়, যা বর্তমানে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিয়েছে।