প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। একই সঙ্গে যুদ্ধ অবিলম্বে বন্ধে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার অনুরোধ করেছে তারা।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ‘গভীর উদ্বেগের’ সঙ্গে পর্যবেক্ষণ করছে তারা। এই সংঘাত ‘ওই অঞ্চলসহ পুরো বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে’।
বিবৃতিতে হামাস বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন।
এ সময় মধ্যপ্রাচ্যের সব রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার এবং এই আগ্রাসন বন্ধে সহযোগিতা করার আহ্বান জানায় গোষ্ঠীটি।
তথ্যসূত্র: বিবিসি