উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল। আগামীকাল রোববার বেলা ১১টায় এয়ার এ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার ইফতারের সময় পানি পান করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে রাতেই তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছিল। সেখানে অবস্থার অবনতি বুঝতে পেরে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।
শুক্রবার দুই দফায় অস্ত্রোপচার শেষে মির্জা আব্বাসকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।