সরকারের পাঁচজন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার নাম সংশোধন করা হয়েছে। রোববার (৮ মার্চ) নাম সংশোধন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম পরিবর্তন করে করা হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর নাম করা হয়েছে আবদুল আউয়াল মিন্টু। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নাম কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) করা হয়েছে।
কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের নাম মোহাম্মদ আমিন উর রশিদ ও পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নাম সংশোধন করে মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি করা হয়েছে।
এ ছাড়া, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিযুক্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামের নাম সংশোধন করে করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।