এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ালিফায়ারে খেলার গৌরব অর্জন করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। শনিবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোয়ালিফায়ার রাউন্ডে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বী সিরিয়ান লিগের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ আহলী অব আলেপ্পো এসসি-এর মোকাবেলা করবে। আগামী ১১ আগস্ট জর্ডানের রাজধানী আম্মানে স্থানীয় সময় রাত ৮টায় কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ৩৩ সদস্যের একটি দল শনিবার সকাল সাড়ে ১১টায় কাতার এয়ারলাইনসের এক ফ্লাইটে আম্মানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে খেলোয়াড়দের বিদায় জানান।