ভারতের টি-টোয়েন্টি দলে বড়সড় পরিবর্তনের আভাস, আর সেটার কেন্দ্রেই নতুন নেতৃত্ব। বিসিসিআই আইপিএল শেষ হলেই দল ঢেলে সাজাতে চাইছে। যেখানে নতুন যুগের শুরু হতে পারে শুবমান গিলের হাত ধরে।
ডেইলি স্পোর্টসের প্রতিবেদন বলছে, বিশ্বকাপ থেকে বাদ পড়া গিলকেই টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হতে পারে। আর আয়ারল্যান্ড সিরিজে নজর কাড়তে পারেন তরুণ বিস্ময় বৈভব সূর্যবংশী।
নতুন করে সাজানো স্কোয়াডে থাকতে পারেন ঋষভ পান্ত, জয়সওয়াল, মুকুল চৌধুরী, প্রিন্স যাদব এবং আয়ুষ মাত্রে। ফর্মে না থাকা ক্রিকেটারদের বদলে যারা শুরু থেকেই পারফর্ম করছে, তাদের ওপরই ভরসা রাখতে চাইছে বোর্ড।