রোহিতের জায়গায় গিলের নাম, সমালোচনার মুখে ভারতীয় বোর্ড
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অধিনায়ককে ঘিরে অদ্ভুত এক বিতর্ক তৈরি হয়েছে। গত বছর রোহিত শর্মার নেতৃত্বে ভারত জাতীয় ক্রিকেট দল জিতেছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই কৃতিত্ব ভুল করে দেখানো হয়েছে শুবমান গিলের নামে।