১১তম তুরস্ক আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতা ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সম্মানজনক দ্বিতীয় স্থান অর্জন করেছেন হাফেজ ওসমান গনি। তিনি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বাছাইকৃত হয়ে এ প্রতিযোগিতায় অংশ নেন।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই সাফল্য উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর লালবাগে অবস্থিত মা’হাদুল কেরাত বাংলাদেশে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারী ওসমান গনির হিফজের শিক্ষক শায়খ নেছার আহমেদ আন-নাসিরী, তার কেরাতের শিক্ষক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শায়খ আহমদ বিন ইউসুফ আল-আযহারী এবং ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদসহ অন্যান্য অতিথিরা।