আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নির্দেশনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ কমিটি গঠন করা হয়। দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়, কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম। সদস্যসচিব করা হয়েছে আব্দুল হান্নান মাসউদকে। কমিটির অন্য সদস্যরা হলেন—আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মঞ্জিল ঝুমা।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সংগঠিত ও কৌশলগতভাবে পরিচালনার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। প্রার্থিতা চূড়ান্তকরণ, নির্বাচনী কৌশল নির্ধারণ, সমন্বয় ও মাঠপর্যায়ের কার্যক্রম তদারকিসহ সার্বিক প্রস্তুতির দায়িত্ব পালন করবে এ কমিটি।