পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে যোগ দিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে তার রওনা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরেরও তার সঙ্গে যাওয়ার কথা রয়েছে।
জেদ্দায় অবস্থিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সচিবালয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাহী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ওআইসির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন।