কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলা ও বাড়ি ভাঙচুরের চেষ্টার অভিযোগ উঠেছে।
বিষয়টি জানিয়ে শনিবার (১৫ আগস্ট) সাড়ে ৬টার দিকে আমির হামজার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেওয়া হয়।
পোস্টে ভাঙচুর করা একটি গাড়ির ছবি প্রকাশ করে লেখা হয়, ‘এমপি আমির হামজার গাড়িতে হামলা। বাড়ি ভাঙচুরের চেষ্টা।’
তবে পোস্টটিতে হামলার সময়, স্থান, কারা হামলা করেছে কিংবা হামলায় আমির হামজা আহত হয়েছেন কি না—এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।