বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে দেখতে যান জামায়াত আমির।
এ সময় শফিকুর রহমান মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের কাছে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি মির্জা আব্বাসের আরোগ্য কামনা করেন।
শফিকুর রহমানের সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি এসএম খালিদুজ্জামান।