ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার ও সহকারী কমিশনার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ সারোয়ার আলমের জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানকে (সেকেন্ড ইন কমান্ড/২ আইসি) ডিএমপির আইসিটি বিভাগে, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/২ আইসি) মো. আল আমিন হোসাইনকে ডিবি-রমনা বিভাগে (রমনা জোনাল টিম), লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/২ আইসি) আবু সাঈদকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে (মোহাম্মদপুর জোনাল টিম), মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/২ আইসি) এস এ এম ফজলে-ই-খুদাকে গোয়েন্দা-মিরপুর বিভাগে (পশ্চিম জোনাল টিম) এবং ডিএমপির অর্থ বিভাগে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বাজেট) মো. সজল হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের (সিটিটিসি) দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জান্নাতুল ফেরদৌসকে ডিএমপির এইচআরডি বিভাগের ট্রেনিংয়ে বদলি করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।