নারায়ণগঞ্জের কিছু এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাস থাকবে না। শনিবার (৬ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়, উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য আজ (শনিবার) রাত ৮টা থেকে রোববার (৭ জুন) সকাল ৬টা পর্যন্ত কাঁচপুর থেকে তারাবো বিশ্বরোড, রুপসী, বরপা, ভুলতা মোড় এলাকায় এবং মুড়াপাড়া ও লক্ষনখোলা ডিআরএসের আওতাধীন সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বা চাপ স্বল্পতা বিরাজ করবে।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস।