সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই?’ মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৯টায় তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে মাহফুজ আলম লেখেন, লীগ একদিনে ব্যাক করে নাই। বরং একটার পর একটা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ঘটনার ভেতর দিয়াই সেই ব্যাকটা সম্পন্ন হইছে।
তিনি লেখেন, লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ‘৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হইছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন ডানপন্থীদের উত্থানের জন্য অন্তর্বর্তী সরকারের ভেতরের লোকজন কাজ শুরু করছে।
তিনি আরও লেখেন, লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পাইছে ১৭ বছরের ‘মজলুমগণ’।
তিনি বলেন, লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন উগ্রবাদীরা মাজারে হামলা করছে, ভিন্নমতাবলম্বীদের মসজিদ থেইকা বের কইরা দিছে।
সাবেক উপদেষ্টা বলেন, লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন সংখ্যালঘুদের উপর নিপীড়ন নিয়া নীরবতা ছিল।
তিনি লেখেন, লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন সেকুলার মানুষজন এই দেশের ভবিষ্যৎ নিয়া ভয় পাইতে শুরু করছে।
তিনি আরও লেখেন, লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টাররা হিরো হইছে, উগ্রবাদীরা পাইছে সেফ স্পেইস।
সাবেক উপদেষ্টা বলেন, লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন অন্তর্বর্তী সরকার পলিটিকাল থেইকা আমলাতান্ত্রিক হইয়া গেছে, আর কিচেন ক্যাবিনেট থেইকা সিদ্ধান্ত আসতে শুরু করছে।
মাহফুজ আলম বলেন, লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন সংস্কার, বিচার,সবকিছুই রাজনৈতিক বার্গেইনিং টুলে পরিণত হইছে।
তিনি আরও লেখেন, লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ক্যাম্পাসে গণতন্ত্রের বদলে সংঘতন্ত্র প্রতিষ্ঠা পাইছে।
সাবেক উপদেষ্টা, লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মিডিয়া আর সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা ‘স্বাভাবিক’ হইয়া গেছে।
( টু বি কান্ট)
পোস্টের শেষে তিনি ব্যঙ্গ করে বলেন, লীগ ফিরত আসবেই। কারণ, সব দোষ মাহফুজ আলমের।
এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে ইতোমধ্যে শুরু হইছে তর্ক-বিতর্ক, সমর্থন আর সমালোচনার ঝড়।