ঈদযাত্রা
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ মে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন ২৩ মে-এর যাত্রার টিকিট মিলবে।
এ ছাড়া ২৪ মে-এর টিকিট পাওয়া যাবে ১৪ মে, ২৫ মে-এর টিকিট ১৫ মে, ২৬ মে-এর টিকিট ১৬ মে ও ২৭ মে যাত্রার অগ্রিম টিকিট পাওয়া যাবে ১৭ মে।
এবারের ঈদযাত্রায় রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা ও পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।
এবার টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি হবে। একজন যাত্রী ঈদে অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এ ছাড়া রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।