পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় যথাযথ তদন্ত ও বিচার চায় বাংলাদেশ। রোববার (২৬ এপ্রিল) মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার নিশ্চিত করা প্রয়োজন। এ ছাড়া নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে।
এর আগে, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজের ঘটনার ১০ দিন পর শুক্রবার (২৪ এপ্রিল) জামিলের মরদেহ উদ্ধার করা হয়। এর একদিন পর শনিবার বৃষ্টির ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার বোনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেন।