শিক্ষা মন্ত্রণালয়ে যারা দুর্নীতি করবে, তারা ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২০ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না। এখনো করছি। আজকেও একজনকে বিদায় দিয়েছি।’
সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, পরের এসএসসি পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে নেওয়া যায় কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।