সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বর্তমানে তিনি সিসিইউতে থাকলেও শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের বরাতে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, পরিবারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যেই তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।
এর আগে, গত ১৫ মার্চ সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়।