ঢাকার ভাটারায় ওরালিক্স ডেন্টাল কেয়ারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বসুন্ধরা আবাসিক এলাকা-সংলগ্ন অ্যাপোলো হাসপাতাল রোড, ছোলমাইদ, ভাটারায় এ উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি. কে. গ্রুপের পরিচালক (মানবসম্পদ ও সাংগঠনিক উন্নয়ন) কর্নেল আলমাস রাইসুল গনি।
উদ্যোক্তা ডা. লামিয়া আল সাবাবা, আবরার আল ওয়াসি ও সৈয়দা সামিয়া সুলতানার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওরালিক্স ডেন্টাল কেয়ার পরিবারের পক্ষ থেকে অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি, দোয়া ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মানুষের আস্থা অর্জন এবং সুন্দর হাসির সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।