হিমোফিলিয়া: নীরব কিন্তু গুরুতর রক্তক্ষরণজনিত রোগ
প্রতি বছর ১৭ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব হিমোফিলিয়া দিবস। এই দিনটি শুধু আনুষ্ঠানিকতাই নয়, একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক আহ্বান—হিমোফিলিয়া ও অন্যান্য বংশগত রক্তক্ষরণজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা এবং সমাজে তাদের প্রতি সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এই দিবসের তাৎপর্য আরও বেশি, কারণ এখানে এখনো অনেক রোগী সঠিকভাবে শনাক্ত ও চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত।