সারাদেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৭৩ জন। একই সময়ে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১ শিশুর। শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৭৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৭ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লক্ষ ১৬ হাজার ১১ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৪০ জন, গত ১৫ মার্চ থেকে ১৭ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৪ হাজার ২৪৪ জন।
গত ১৫ মার্চ থেকে ১৭ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৬০০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৫ হাজার ৩১ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১ শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৭ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৮৫ জন শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৭ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।