বিশ্বে বায়ুদূষিত শহরের তালিকায় আজ ৩৫৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, দূষণের মাত্রাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়। এদিকে ৬৯ স্কোর নিয়ে তালিকায় ঢাকার অবস্থান ২৮ নম্বরে, এখানকার বায়ূমান ‘মাঝারি’।
শনিবার (১৬ মে) সকাল ৮টা ৩২ মিনিটে মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর লাইভ আপডেট থেকে এসব তথ্য জানা গেছে।
১৯৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, সেখানের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। একই সময় ১৮৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সেনেগালের শহর ডাকার, এটিও ‘অস্বাস্থ্যকর’।
আইকিউএয়ারের মানদণ্ডে স্কোর ০ থেকে ৫০ হলে তা ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তাকে সরাসরি ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে স্কোর থাকলে তা বাসিন্দাদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ ও গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।