শুক্রবার (১৫ মে) দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। এ দিন ভরিতে দুই হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়, যা শুক্রবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। শনিবারও একই দামে বিক্রি দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতুটি।
শুক্রবার বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে পাঁচ হাজার ৭৭৪ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি পাঁচ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি চার হাজার ৭২৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা তিন হাজার ৫৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।