দীর্ঘ সময় ধরেই বাংলাদেশের শোবিজে বিচরণ করছেন তানজিয়া জামান মিথিলা। মডেল হিসেবেই কাজ করছেন কয়েক বছর ধরে। ব্যক্তিগত জীবনের কারণেও বারবার আলোচনায় আসছেন তিনি।
তবে, গত বছরের শেষ ভাগ থেকে তিনি ইতিবাচকভাবেই বিনোদনপিয়াসীদের মনে জায়গা করে নিয়েছেন।
থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মিথিলা। প্রতিযোগিতায় তিনি ১২তম স্থানে জায়গা পেয়েছিলেন।
এই প্রতিযোগিতার কারণে দেশব্যাপী ব্যাপক পরিচিতি পান মিথিলা। সেই সফলতার রেশ থাকতেই নতুন ঘোষণা দিলেন এই সুপার মডেল।
শিগগিরই সিনেমায় নিয়মিতভাবে অভিনয়ে নামছেন তিনি। নায়িকা চরিত্রেই তাকে দেখা যাবে বলে জানিয়েছেন মিথিলা।
আগামী ঈদের পর সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসছে বলে জানিয়েছেন মিথিলা। এর আগে ‘রোহিঙ্গা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন মিথিলা। সিনেমাটি ওটিটি চ্যানেলে মুক্তি পেয়েছে।