অভিনয় তারকারা পর্দায় হরহামেশাই প্রেমে পড়ছেন। তবে অনেক সময় সেই প্রেম বাস্তবেও ধরা দিচ্ছে। এর উদাহরণ আছে অনেকগুলো। সেই রকম একটি পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল বলিউড অভিনেতা অক্ষয় খান্নাকে।
অনেকদিন আগে ‘নো প্রবলমে’ নামের একটি বলিউডের সিনেমায় এক সঙ্গে অভিনয় করেন অক্ষয় খান্না ও কঙ্গনা রানাওয়াত।
কাছাকাছি হওয়ার পর অক্ষয়ের প্রতি অবেগতাড়িত হয়ে পড়েন কঙ্গনা। দিয়ে বসেন তাকে প্রেমের প্রস্তাব। কিন্তু কঙ্গনার সেই প্রেমের প্রস্তাবে সাড়া দেন নাই অক্ষয় খান্না। তাতে কঙ্গনাকে হতাশ হতে হয়।
এ প্রসঙ্গে একটি টিভি অনুষ্ঠানে প্রসঙ্গক্রমে কঙ্গনা রানাওয়াত বলেন, ‘ আমি ওকে দেখে কথা বলি। একাধিক বার নানা রকমের প্রস্তাব দেয়ার চেষ্টা করি। কিন্তু আমার সঙ্গে কথা পর্যন্ত বলল না। অক্ষয় তো অন্য কারও সঙ্গেই কথা বলল না।’
যদিও কঙ্গনার প্রেম ভাগ্য একেবারেই ভালো না। হৃতিক রোশন, আদিত্য পঞ্চোলীসহ একাধিক নায়কের প্রেমে পড়েন তিনি। কিন্তু একটা প্রেমও স্থায়ী হযনি। অক্ষয়ও নিজে একাধিক বার জানিয়েছেন, তিনি একা ভাল রয়েছেন।
এদিকে অক্ষয় খান্নার চলছে এখন সুসময়। যৌবনে যখন নায়ক চরিত্রে অভিনয় করেছেন, তখন একাধিক ছবি করেছেন। প্রশংসিত হয়েছে তার অভিনয়। তবুও কাঙ্খিত সাফল্য পাওয়া হয়নি তার। সেই সাফল্য যেন কয়েক গুণ বৃদ্ধি পেয়ে তার কাছে ধরা দিয়েছে ‘ধুরন্ধর’ ছবির মাধ্যমে। সিনেমাটিতে অক্ষয় খান্না গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন।