ঢালিউডের কিংবদন্তি অভিনয়শিল্পী কোহিনূর আক্তার সুচন্দা আজীবন সম্মাননা পাচ্ছেন। ৮ মে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে বলে জানা গেছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডের ৫ম আসরে সুচন্দা উপস্থিত হয়ে আজীবন সম্মাননা গ্রহন করবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে সুচন্দা বলেন, ‘ অনেক বছর ধরে অভিনয় করেছি আন্তরিকতার সাথে। সিনেমা প্রযোজনা ও পরিচালনাও করেছি। কিন্তু দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আমি। তারপরও যে নতুন প্রজন্ম আমাকে মনে রেখেছে, এজন্য সত্যি আনন্দ হচ্ছে।’
এবারের বাইফা আওয়ার্ডে ২৯টি ক্যাটাগরীতে সরাসরি দর্শক ভোট ও বিজ্ঞ জুরিদের রায়ে গান, নাচ, ফ্যাশন, নাটক, ওটিটি ও চলচ্চিত্রের সেরা শিল্পীদের পুরস্কার প্রদাণ করা হবে। এ ছাড়া রয়েছে জনপ্রিয় তারকাদের মনোমুগ্ধকর নানা ধরনের পারফর্মেন্স, ফ্যাশন শো, রেড কার্পেটসহ অন্যান্য আয়োজন।
উল্লেখ্য, এখন পর্যন্ত এই সম্মাননা পেয়েছেন রুনা লায়লা, শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ।