আগামী ঈদের আলোচিত একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা ইসলাম। ‘গুলগুলি পিঠা’ শিরোনামের গানটির কথা লিখেছেন লুৎফর হাসান। সুর ও সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান। গানটিতে মিলার সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান।
এটি ব্যবহার করা হচ্ছে সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ নামের সিনেমায়। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।
এই গানের মাধ্যমে সিনেমার গানে নিয়মিত হলেন মিলা। এদিকে মিলা বর্তমানে স্টেজ কনসার্টে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন।