ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি গত ফেব্রুয়ারি থেকেই অসুস্থ। তখন থেকেই তিনি মিডিয়ার কাজও বন্ধ রেখেছেন। গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার প্রথম সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়, যেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়।
চিকিৎসা শেষে গত ২৩ মার্চ দেশে ফিরেছিলেন তিনি। মাঝখানে কিছুটা সুস্থ থাকলেও হঠাৎ আবার অসুস্থতা অনুভব করায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে তার ফেসবুক পোস্টে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই।
বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে রয়েছেন। পাশাপাশি দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাক্সক্ষীদের কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, চলতি বছরেই তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে।