দীপ্ত টিভিতে প্রচার চলতি বহুল আলোচিত মেগা সিরিয়াল রূপনগর-এর ২০০তম পর্ব প্রচার হবে ৪ মে সোমবার সন্ধ্যা ৭টায়।
শুরু থেকেই ‘রূপনগর’ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে, আর ২০০ পর্বে এসে গল্প আরও জটিল, আবেগঘন ও রহস্যময় হয়ে উঠেছে। পাশাপাশি দুটি ইউনিয়নের দুই চেয়ারম্যানকে ঘিরে গড়ে ওঠা এই কাহিনীতে ক্ষমতার দ্ব›দ্ব, প্রতিশোধ, সম্পর্কের টানাপড়েন এবং মানবিক আবেগের নানা স্তর ফুটে উঠেছে। একসময়কার বন্ধুত্ব আজ পরিণত হয়েছে চরম শত্রæতায়Ñযার প্রভাব পড়ে পুরো রূপনগর জুড়ে।
সাম্প্রতিক পর্বগুলোতে তানহা ও মারুফের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। তাদের প্রেমকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি, সন্দেহ ও দ্ব›দ্ব, যা দুই পরিবারের পাশাপাশি দুই গ্রামের মধ্যকার উত্তেজনাকেও তীব্র করে তুলেছে। এরই মধ্যে মারুফের রহস্যজনক কিডন্যাপ পুরো কাহিনীতে নতুন মোড় এনে দিয়েছে। এই ঘটনাকে ঘিরে দুই গ্রামের মধ্যে চ‚ড়ান্ত সংঘাতের আবহ তৈরি হয়েছে, যা দর্শকদের মনে তৈরি করছে নানা প্রশ্ন ও উৎকণ্ঠা।
অন্যদিকে, লাইলী ও মজনুর ভালোবাসার গল্প কি শেষ পর্যন্ত মিলনের পথে পৌঁছাবে, নাকি ভাগ্যের নির্মম পরিহাসে আবারও বিচ্ছেদ ঘটবেÑতা নিয়েও রয়েছে ব্যাপক কৌত‚হল। একইভাবে নয়ন ও সামিহার সম্পর্কও নতুন মোড়ে দাঁড়িয়েÑতাদের ভবিষ্যৎ কি এক হবে, নাকি আলাদা পথে হাঁটবেÑএই প্রশ্ন এখন দর্শকদের আলোচনার কেন্দ্রে।
কাজী মিডিয়া লিমিটেড-এর প্রযোজনায় নির্মিত ধারাবাহিকটির গল্প ও পরিচালনায় রয়েছেন কায়সার আহমেদ। এটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, আনিকা কবির শখ, সুমনা সোমা, ইমতু রাতিশ, শাফিউল রাজ, সানজিদা, সাফানা নমনী, সুব্রত চক্রবর্তী, মাহমুদুল ইসলাম মিঠু, স্বর্ণলতা, এমিলা হক, মুকুল সিরাজ, অবিদ রেহান ও তানভির মাসুদসহ অনেকে।