অনেকদিন ধরেই অভিনয় নিয়ে বড় কোনো আলোচনায় নেই বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে কাজ নিয়ে আলোচনায় না থাকলেও হলিউডের আঙ্গিনায় বেশ সাবলীল পদচারনা এখন তার।
শিগগিরই হলিউডের নতুন একটি স্পাই থ্রিলার সিরিজে প্রিয়াঙ্কাকে অভিনয়ে দেখা যাবে। স্পাই সিরিজ ‘সিটাডেল’-এর নতুন সিজনে তিনি ফিরছেন বেশ দাপটের সাথেই।
এই সিরিজের প্রথম কিস্তিতেও সফল হয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। সম্প্রতি ‘সিটাডেল-২’ সিরিজের ট্রেলার প্রকাশ হয়েছে। আগামী ৬ মে সিরিজটি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে প্রকাশ হবে।
‘সিটাডেল’ মূলত বিশ্বসেরা একদল এলিট গোয়েন্দাদের গল্প। প্রিয়াঙ্কা চোপড়ার এই নতুন মিশন দেখার অপেক্ষায় এখন ভক্তরা।