বলিউড এবং আঞ্চলিক সিনেমা জগতে এমন অনেক সিনেমা রয়েছে, যেখানে ভারতের বহু যোদ্ধা, সম্রাট এবং শাসকের চরিত্র ফুটে উঠেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলেন যোদ্ধা ও শাসক ছত্রপতি শিবাজি মহারাজ। যিনি ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি, মুঘল এবং নিজামদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের জন্য প্রশংসিত। ভারতের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবনী নিয়ে সিনেমা পরিচালনা করেছেন বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ।
শুধু পরিচালনাই নয়, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে তিনি অভিনয়ও করেছেন। এটি আগামী ১ মে মুক্তি পাচ্ছে। ‘রাজা শিবাজী’ নামের এই সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, ফারদিন খান, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, ভাগ্যশ্রী প্রমুখ।
শিবাজির স্ত্রীর চরিত্রে দেখ যাবে জেনেলিয়া ডি সুজাকে। সিনেমাটি মারাঠি ও হিন্দি, দুই ভাষাতেই মুক্তি পাবে বলে জানা গেছে।