নন্দিত কণ্ঠশিল্পী ও সংগীতজ্ঞ প্রয়াত লাকী আখান্দের অসমাপ্ত একটি গান প্রকাশ হয়েছে। ৩৪ বছর আগে ‘যার কাছে মন রেখে’ শিরোনামের গানটি লিখেছিলেন গোলাম মোর্শেদ। গানটির সুরও করেছিলেন লাকী আখান্দ। তবে কোনো কারণে গানটি আর রেকর্ড করা হয়নি।
অবশেষে গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ মুন্সী। এটি ভিডিও আকারে প্রকাশ হে য়ছে ‘গান জানারা’ নামের একটি ইউটিউব চ্যানেলে।
মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন।
এই গান প্রসঙ্গে তরুণ মুন্সী বলেন, ‘ স্বপ্নেও ভাবিনি, লাকী আখান্দের মতো একজন কিংবদন্তির জন্য লেখা গানে কণ্ঠ দেওয়ার সৌভাগ্য হবে। এ সবই সম্ভব হয়েছে বরেণ্য গীতিকবি গোলাম মোর্শেদের কারণে। হঠাৎ করেই তিনি একদিন গানের পেছনের গল্পটা শোনান। আমি কৌতূহলী হয়ে উঠি এই গানের বিষয়ে। এরপর গীতিকথা পড়ে রীতিমতো মুগ্ধ হয়ে যাই। লাকী আখান্দের কম্পোজিশন ঠিক রেখে নিজের মতো করে কণ্ঠ দেই এই গানে। আশা করছি এটি শ্রোতাদেরও ভালো লাগবে।’