অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা এনামুল বারী ফারুক মারা গেছেন। আজ ১৫ এপ্রিল সকাল ১০টার পর রাজধানীর আদাবরে নিজ বাসায় বার্ধক্য জনিত কারণে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, মির্জা ফারুক ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা পরিদফতরের অবসরপ্রাপ্ত পরিচালক।
বন্যা মির্জা ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে এক সময় ব্যাপক জনপ্রিয়তা পান।
বেশ কয়েকটি সিনেমায়ও তাকে দেখা গেছে। তবে কয়েক বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করছেন। বর্তমানে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন।