ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভারতে দ্বিতীয়বারের মতো ব্রেন টিউমারের অস্ত্রোপচার শেষে ২৪ মার্চ দেশে ফিরেছেন। জানা গেছে, ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে টানা ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এর আগে আইসিইউতে ১১ দিন কাটানোর পর বর্তমানে তিনি বাসায় বিশ্রামে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে তিনি স্বাভাবিক জীবনে ফিরছেন।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি দেশে তার প্রথম অস্ত্রোপচার হলেও পরবর্তী শারীরিক জটিলতার কারণে গত ৯ মার্চ চেন্নাইয়ে পুনরায় অস্ত্রোপচার করা হয়। বর্তমানে এই অভিনেত্রীর অবস্থা উন্নতির দিকে থাকলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আরও কিছুদিন বিশেষ সতর্কতার মধ্যে থাকতে হবে।
অভিনেত্রীর ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসক ক্লিয়ারেন্স দেয়ার পর হয়তো অভিনয়ে ফিরবেন তিনি।
রিপোর্ট : সোহেল আহসান
কণ্ঠ :